ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন অপু

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৫, ২০২৬, ০১:৩১ পিএম শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন অপু

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস একসময় শাকিব খান-এর সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। পর্দার সেই জনপ্রিয় জুটি বাস্তব জীবনেও গড়ে তোলে সম্পর্ক, যা পরিণতি পায় বিয়েতে। ২০০৮ সালে ভালোবেসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন অপু বিশ্বাস।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার গড়ার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।

বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই নায়িকা। তার ভাষ্য, এসব নেতিবাচক বিষয় তাকে বিচলিত করে না। বরং অধিকাংশ সময় তিনি সেগুলো এড়িয়ে চলেন, কখনো কখনো উপভোগও করেন।

No photo description available.

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি বিষয়টি প্রকাশ করেন। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

এদিকে, আসন্ন কুরবানির ঈদে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাননি এই অভিনেত্রী।

কালের সমাজ/এসআর

Link copied!