ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে নাটঘরের কুড়িঘর স্কুল মাঠে গতকাল (১৪/৪/২৬) বিকেলে নান্নু মিয়ার সভাপতিত্বে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- ডা. মহিউদ্দিন আহামেদ ময়িন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু।
লাঠি খেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল তাদের চমৎকার রণকৌশল ও শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করেন। ঢোলের তালে তালে লাঠিয়ালরা তাদের কসরত দেখান। লাঠিয়ালদের কসরত দেখে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠে পুরো মাঠ।
উল্লেখ্য, এক সময় গ্রাম বাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও উৎসব আয়োজনের অবিচ্ছেদ্য অংশ ছিল সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন।
কালের সমাজ/এসআর

