ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ছোনগাছা ইউনিয়নে যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | এপ্রিল ১৪, ২০২৬, ০৩:৪৪ পিএম ছোনগাছা ইউনিয়নে যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং ছোনগাছা ইউনিয়ন যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য কমিটি পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয় ফকিরতলা শান্তিবাগ কনভেনশন সেন্টারে।
 

ছোনগাছা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ছোনগাছা ইউনিয়ন যুব বিভাগের নেতৃবৃন্দ, যা অনুষ্ঠানে এক উষ্ণ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করে।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, যিনি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবেও মনোনীত। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ আনোয়ার হোসেন এবং সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জহির রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ছোনগাছা ইউনিয়ন শাখার আমির ডা: মাওলানা মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো.মাসুদ রানা।
 

 

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিশেষ করে “জুলাই সনদ বাস্তবায়ন” এবং “গণভোটের রায় বাস্তব আইন” কার্যকর করার বিষয়ে জোরালো দাবি উত্থাপন করা হয়। বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন না হলে গণতন্ত্রের প্রকৃত চেতনা প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আরো বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য গণভোটের রায়কে আইনি কাঠামোর মধ্যে দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহিনুর আলম বলেন, নতুন প্রজন্মকে আদর্শিক ও নৈতিকভাবে গড়ে তুলতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুব বিভাগের নতুন কমিটির সদস্যদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
 

অনুষ্ঠানের শেষপর্যায়ে ছোনগাছা ইউনিয়ন যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মো. মিজানুর রহমান।

 

নববর্ষের এই নতুন সূচনায় গঠিত এ কমিটি এলাকার যুবসমাজকে সংগঠিত করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 


কালের সমাজ/কে.পি

Link copied!