ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বিআরটিসি বাস দুমড়ে-মুচড়ে দিল কয়েকটি গাড়ি

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১৫, ২০২৬, ১২:৪৪ পিএম বিআরটিসি বাস দুমড়ে-মুচড়ে দিল কয়েকটি গাড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রেইনবো ক্রসিং এলাকায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে দুমড়ে-মুচড়ে দিয়ে ফ্লাইওভার এর সাথে ধাক্কা খায়।

বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে রাজধানীর মগবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বাসটি গিয়ে মগবাজার ফ্লাইওভার-এর সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসে থাকা এক শিক্ষার্থী বলেন, কিছুক্ষণ আগে ঢাবির ‘ক্ষণিকা’ বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়ে। আমি বাসেই ছিলাম। আল্লাহ আজ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

কালের সমাজ/এসআর

Link copied!