কয়রা খুলনা বাংলাদেশের সর্বদক্ষিণের দুর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের শাপলা নীড় ও জাগ্রত যুব সংঘ ( জে জে এস) এর প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়
জেজেএস প্রস্তুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শ্রী অশোক রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর আলম নান্নু বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, প্রস্তুতি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মালেক, প্রমূখ।
পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক এই মহড়ায় একটি আদর্শ গ্রামকে দেখানো হয়। যেখানে গ্রামের বিভিন্ন ধরনের অধিবাসীদের দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তি বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে। গ্রামটির ০৭টি পরিবারের সদস্যরা তাদের প্রানবন্ত অভিনয়শৈলী দ্বারা সিপিপির সংকেত প্রদানের পাশাপাশি সংকেত পতাকা উত্তোলনের সাথে পরিবার সমূহের করনীয় ঘরের টানা দেওয়া, শুকনো খাবার মাটির নিচে পুতে সংরক্ষণ করা, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, খাবার ও ঔষধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা, গবাদী প্রাণিকে নিরাপদ স্থানে রাখা। আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বৃদ্ধ, নারী ও মেয়েদের আলাদা কক্ষে রাখার বিষয়টি তুলে ধরেন। এসময পাঁচ শতাধিকের ও বেশি নারী পুরুষ ও স্থানীয় জনগোষ্ঠী প্রস্তুুতি মহড়াটি উপভোগ করেন।
কালের সমাজ/কে.পি

