ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৩২ পিএম টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’ প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্থান পেয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে মাহদী আমিন লেখেন, গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026-এর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তার ভাষায়, এই স্বীকৃতি তারেক রহমানের “দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অবদান”-এর আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও দাবি করেন, একটি কঠিন সময়ে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি, ভোটাধিকার ও মানবাধিকারের বিষয়গুলো নিয়ে তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তার মতে, এ তালিকায় স্থান পাওয়া দেশের জন্য গর্বের বিষয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক সংগ্রাম ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগতি হয়েছে।


তবে এ বিষয়ে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আলাদাভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কালের সমাজ/কে.পি

Link copied!