ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১৫, ২০২৬, ০৮:২৭ পিএম সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।


বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের উদ্দেশে বলেন, হজযাত্রীদের সেবা দেওয়া অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ। তাদের তিনি “খাদেম” হিসেবে উল্লেখ করে বলেন, হজযাত্রীদের সেবা করা সৌভাগ্যের বিষয় এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।


তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না, তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

মন্ত্রী জানান, ভালো সেবা প্রদানকারীদের ভবিষ্যতে আবারও হজ ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্বে গাফিলতির কোনো সুযোগ নেই।


অনুষ্ঠানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের সেবা দেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

হজ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন প্রশাসনিক ও চিকিৎসা টিমের সদস্যরা অংশ নেন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।


কালের সমাজ/কে.পি

 

 

Link copied!