চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীনে গাউসুল আজম, গাউছে জামান হযরত আলহাজ্ব শাহসূফী মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারীর মহান ৭ই ফাল্গুন ১০৭তম ৩ দিন ব্যাপী পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খাজেগান, জিকির-আসকার, মিলাদ কিয়াম, ছেমা মাহফিল, তবারুক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব উম্মার সুখ-সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী। এ সময় উপস্থিত ছিলেন, শাহাজাদা সৈয়দ নূরুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী ও লাখো মাইজভাণ্ডারী আশেক-ভক্ত।
হযরত শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভাণ্ডারী বয়ানে বলেন, কোরআন সুন্নাহ বহির্ভূত কোন কাজ মাইজভান্ডারে হয় না। যত প্রকার মন্দ কাজ আছে সবগুলো শয়তানে করে। দুনিয়াতে আমরা এমন আনন্দ করব যা করলে আল্লাহ-রাসূল খুশি হবে। আমরা হারামকে ত্যাগ করে হালালের পথে থাকব। পিতা মাতাকে সম্মান করব। আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথই শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠার পথ।


আপনার মতামত লিখুন :