উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফরিদগঞ্জের উত্তর সাহাপুর প্রবাসী ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টূর্নামেন্টের ফাইনাল।
পুরো টূর্নামেন্ট জুড়ে প্রতিযোগিতামূলক ফুটবল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ই নভেম্বর বিকাল ৩:৩০ মিনিটে ফাইনালে মুখোমুখি হয় টিম মিলিনিয়ার্স এবং টিম পুসান।
নির্ধারিত সময়ে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে তবে কেউই গোলের দেখা পায়নি৷ ফলশ্রুতিতে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেও প্রথমবার অনুষ্ঠিত ট্রাইবেকারে জয় চিনিয়ে নিতে পারেনি কোনো দল। পরবর্তীতে একবার করে গোল পোস্টে শর্ট নেওয়ার সুযোগ পায় দুই দল। মাঝ মাঠ থেকে নেওয়া সেই শর্টে গোলের দেখা পায় টিম পুসান। টিম মিলিনিয়ার্স একমাত্র শর্টটি মিস করলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম পুসান।
কালের সমাজ/কে.পি

