মাগুরার মহম্মদপুরে নবগঙ্গা নদীর তীরঘেঁষা সবুজ মাঠে দুলছে বেগুনের ডাল। গাছে গাছে ঝুলছে বেগুনি ও সবুজ বেগুন। ৮১ শতাংশ জমির এই সবজিক্ষেত ঘিরেই স্বপ্ন বুনছেন তরুণ কৃষক মো. হাসানুর রহমান (৩৫)। বারোমাসি বেগুন চাষে ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছেন তিনি। তাঁর আশা, বছর শেষে সব খরচ বাদ দিয়ে লাভ হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের মৃত: বেদন আলী মোল্যার ছেলে।
জানা যায়, নিজ উদ্যোগে মাগুরা শহর থেকে ছয় হাজার টাকায় কালো রঙের ‘চৈতি’ ও সবুজ গোলাকার ‘বিগবস’ জাতের বীজ সংগ্রহ করেন তিনি। চারা উৎপাদন করে গত সেপ্টেম্বরের শুরুতে জমিতে রোপণ করেন। নিবিড় যত্ন ও পরিচর্যায় নভেম্বরের শুরু থেকেই বেগুনের ফলন আসতে শুরু করে।
বর্তমানে প্রতিদিন গড়ে এক থেকে দেড় মণ বেগুন সংগ্রহ করছেন তিনি। মাসে উৎপাদন হচ্ছে প্রায় ৩০ থেকে ৪৫ মণ। স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি ৪৮ টাকা দরে বিক্রি করে মাসে আয় হচ্ছে প্রায় ৫৭ হাজার ৬০০ থেকে ৮৬ হাজার ৪০০ টাকা।
মো. হাসানুর রহমান জানান, বীজ, চারা উৎপাদন, জমি প্রস্তুত, শ্রমিক, সার, কীটনাশক এবং ফসল সুরক্ষায় চারপাশ এবং মাথার ওপরে নাইলনের নেট স্থাপনসহ এ পর্যন্ত তাঁর বিনিয়োগ প্রায় দুই লাখ টাকা। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে বছর শেষে সব খরচ বাদ দিয়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি। জমিতে বৃষ্টির পানি জমে না থেকে নবগঙ্গা নদীতে গড়িয়ে যাওয়ায় জলাবদ্ধতার সমস্যাও নেই। ভালো ফলনে উৎসাহিত হয়ে আগামী বছর চাষের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, আধুনিক ও যুগোপযোগী কৃষি উৎপাদনে কৃষকদের নিয়মিত উৎসাহিত করা হচ্ছে। বেগুন চাষে হাসানুর রহমানের সাফল্য প্রশংসনীয়। কৃষি অফিস থেকে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।
মাগুরার মহম্মদপুরে নবগঙ্গা নদীর তীরঘেঁষা সবুজ মাঠে দুলছে বেগুনের ডাল। গাছে গাছে ঝুলছে বেগুনি ও সবুজ বেগুন। ৮১ শতাংশ জমির এই সবজিক্ষেত ঘিরেই স্বপ্ন বুনছেন তরুণ কৃষক মো. হাসানুর রহমান (৩৫)। বারোমাসি বেগুন চাষে ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছেন তিনি। তাঁর আশা, বছর শেষে সব খরচ বাদ দিয়ে লাভ হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের মৃত: বেদন আলী মোল্যার ছেলে।
জানা যায়, নিজ উদ্যোগে মাগুরা শহর থেকে ছয় হাজার টাকায় কালো রঙের ‘চৈতি’ ও সবুজ গোলাকার ‘বিগবস’ জাতের বীজ সংগ্রহ করেন তিনি। চারা উৎপাদন করে গত সেপ্টেম্বরের শুরুতে জমিতে রোপণ করেন। নিবিড় যত্ন ও পরিচর্যায় নভেম্বরের শুরু থেকেই বেগুনের ফলন আসতে শুরু করে।
বর্তমানে প্রতিদিন গড়ে এক থেকে দেড় মণ বেগুন সংগ্রহ করছেন তিনি। মাসে উৎপাদন হচ্ছে প্রায় ৩০ থেকে ৪৫ মণ। স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি ৪৮ টাকা দরে বিক্রি করে মাসে আয় হচ্ছে প্রায় ৫৭ হাজার ৬০০ থেকে ৮৬ হাজার ৪০০ টাকা।
মো. হাসানুর রহমান জানান, বীজ, চারা উৎপাদন, জমি প্রস্তুত, শ্রমিক, সার, কীটনাশক এবং ফসল সুরক্ষায় চারপাশ এবং মাথার ওপরে নাইলনের নেট স্থাপনসহ এ পর্যন্ত তাঁর বিনিয়োগ প্রায় দুই লাখ টাকা। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে বছর শেষে সব খরচ বাদ দিয়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি। জমিতে বৃষ্টির পানি জমে না থেকে নবগঙ্গা নদীতে গড়িয়ে যাওয়ায় জলাবদ্ধতার সমস্যাও নেই। ভালো ফলনে উৎসাহিত হয়ে আগামী বছর চাষের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, “আধুনিক ও যুগোপযোগী কৃষি উৎপাদনে কৃষকদের নিয়মিত উৎসাহিত করা হচ্ছে। বেগুন চাষে হাসানুর রহমানের সাফল্য প্রশংসনীয়। কৃষি অফিস থেকে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।
কালের সমাজ/কে.পি

