কুড়িগ্রাম চিলমারী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার, ফাঁড়ি ইনচার্জ গোলাম মাওলা, চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু রায়হান, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান,প্রাণী সম্পদ কর্মকর্তা ধীরেন্দ্র নাথ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য বদরুদ্দোজা বুলু, সাবেক বিএনপি নেতা তাইবুর, আবু ওবায়দুল হক, ৩ থানহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোক্তার হোসেন, রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মাদক ও জুয়া নিরসনে গঠিত কমিটি কার্যকরী করা , স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ও সংকট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবৈধ রাস্তার পাশে দোকানপাট উচ্ছেদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। উপজেলায় সম্পতি ১৩ টি চুরির ঘটনায় ( ঘরবাড়ি চুরি, অটোরিকশা চুরি ও মোটরসাইকেল চুরি) বাসিন্দারা উদ্বিগ্ন। সিসি ক্যামেরায় চোর ধরা পড়লেও পুলিশ প্রশাসনের তদন্তাধীন ।
শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) শিক্ষকদের দেখা পাওয়া যায় না। হাসপাতালের ভিতরে অবৈধ পার্কিং। সুবিধা বঞ্চিত (মহিলা) যাচাই ও ভিজিএফ চাল নিয়ে বিক্রি করতে না পারে। ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের অগ্রগতি। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্তমতে ১. মহিলা ডিগ্রি কলেজের ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। ২. চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবৈধ পার্কিং নিরসনে অভিযান পরিচালনা ও স্বাস্থ্য সম্মত (পরিস্কার-পরিচ্ছন্নতা) জনসচেতনতায় পদক্ষেপ নেয়া। চিলমারী মডেল থানার ওসি জানান, চুরি ঘটনায় যেগুলো থানায় অভিযোগ দায়ের হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তাধীন। সোহেল এন্ড ব্রাদার্স এর দোকান চুরির ঘটনায় এস.আর.বি সহযোগীতা নেয়া হয়েছে। মাদক-জুয়া নিয়ন্ত্রণে (চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় ) আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা চাই সকলের বিশেষ করে রাজনৈতিক সহযোগিতা, সামাজিক অস্থিরতা দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের
সম্পৃক্ততা করে সচেতনতা বৃদ্ধি করা।
কালের সমাজ/কে.পি

