জয়পুরহাটে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও তাজা গুলিসহ ১৩ মামলার আসামি রনজু সরকার (৩৩) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। শুক্রবার বেলা ১১ টার দিকে এসআরবি-৫, সিপিসি-৩ ক্যাম্প কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসআরবি আরও জানায়, রনজু সরকারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/কে.পি

