ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চুন্নু সেখ এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শতাধিক ভিক্ষুকের মাঝে

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি | নভেম্বর ২৭, ২০২৬, ০৬:২৮ পিএম চুন্নু সেখ এর প্রথম মৃত্যুবার্ষিকীতে  শতাধিক ভিক্ষুকের মাঝে

ফরিদপুরের নগরকান্দায় মরহুম মো চুন্নু শেখের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় ও ভিক্ষুকের মাঝে খাবারের প্যাকেট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা নগরকান্দা উপজেলা মডেল মসজিদের সামনে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। মরহুমের ছেলে আসিফুল নিজ হাতে শতাধিক ভিক্ষুক ও অসহায় মানুষের হাতে খাবারের প্যাকেট ও নগদ অর্থ তুলে দেন। এর আগে উপজেলা মডেল মসজিদে বাদ জুম্মা  মরহুম মো. চুন্নু শেখের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে তাঁর পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

 পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মানবিক আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ নভেম্বর মো. চুন্নু শেখ মৃত্যুবরণ করেন।তার গ্রামের বাড়ি উপজেলার ফুলসুতি ইউনিয়ন এর সলিথা গ্রামে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিল ও মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!