ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

শপথের জন্য মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:৪৩ পিএম শপথের জন্য মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।

ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর), বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়–২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের এমপি ববি হাজ্জাজ, জামালপুর–১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা–২ আসনের বিএনপির নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!