ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:৩৩ পিএম পররাষ্ট্র প্রতিমন্ত্রী  হয়ে  বাবার কবর জিয়ারত  করলেন শামা ওবায়েদ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকায় এসে প্রয়াত পিতার কবর জিয়ারত করেছেন ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য ও সদ্য নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পারিবারিক কবরস্থানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে পিতা, বর্ষীয়ান রাজনীতিক কেএম ওবায়দুর রহমান-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।


তিনি বলেন, “আমার রাজনৈতিক জীবনের প্রেরণা আমার বাবা। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাকে দেশ ও জনগণের সেবায় কাজ করতে উদ্বুদ্ধ করে। উল্লেখ্য, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর–২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের কন্যা। বাবার রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
 

কবর জিয়ারতের সময় দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় আগমন করায় নগরকান্দায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ফরিদপুর–২ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বিকালে বিএনপির আয়োজিত লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার অনুষ্ঠানে যোগদান করেন।

Side banner
Link copied!