ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মেট্রোরেলসহ সব ট্রেনে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৩, ২০২৬, ০৭:৫৫ পিএম মেট্রোরেলসহ সব ট্রেনে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রক্রিয়াগত কারণে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

ভাড়া ছাড় কার্যকরের বিষয়ে মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার সময় বিশেষ অপশন যুক্ত করা হবে। ৬৫ বছরের বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ছাড়ের সুবিধা নিতে পারবেন। একইভাবে ভ্রমণের সময় ও টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী এবং প্রতিবন্ধী যাত্রীদের সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

Link copied!