ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

মান্দায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, মান্দা উপজেলা, নওগাঁ | মার্চ ৩, ২০২৬, ০৭:১৩ পিএম মান্দায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ মতিন (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি, মান্দা উপজেলা শাখার গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ-এর হলরুমে শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির উপজেলা শাখার আহ্বায়ক ও মটগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা গোলাম সরোয়ার স্বপন, আনিসুর রহমান, আব্দুস সামাদ,আকতারুজ্জামান বাবুল, আব্দুল মালেক, এনামুল হক, জহুরুল ইসলাম,অনুপ কুমার মহন্ত প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি চালু, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষক-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।” তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে উপস্থিত শিক্ষকদের মাঝে আশাবাদ, উদ্দীপনা ও ইতিবাচক প্রত্যাশার সুর লক্ষ্য করা যায়, যা মান্দার শিক্ষাক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দেয়

Link copied!