ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
পিরোজপুর-এ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

পিরোজপুর-এ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর | ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:২৭ পিএম পিরোজপুর-এ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মোঃ আলীম খান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডিবির একটি দল ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে সন্দেহভাজন মো. আলীম খান দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের দ্যা আর্মস এক্টের ১৯(এ) ধারায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!