সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বিবিসি অ্যারাবিক জানায়, রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে সৌদি আরব–ইরাক সীমান্ত ব্যবহার করে ইরানি নাগরিকদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়। সীমান্ত অতিক্রমের পর তারা ইরানে প্রবেশ করছেন।
সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে মক্কা ও মদিনায় প্রায় নয় হাজার ইরানি ওমরাহযাত্রী অবস্থান করছেন। চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা

