ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

ভালোবাসা দিবসে জেইনমিরর ইরার দুই মৌলিক গান

বিনোদন ডেস্ক | ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:০৬ পিএম ভালোবাসা দিবসে জেইনমিরর ইরার দুই মৌলিক গান

বিশ্ব ভালোবাসা দিবস উপলেক্ষ সঙ্গীত শিল্পী জেইনমিরর ইরার দুটি মৌলিক গান প্রকাশ হয়েছ। ‘মন বোঝে না’ ও ‘নজর পড়েছে’ শিরোনামে গান দুটির মিউজিক ভিডওি ইতিমধ্যে শ্রোতা প্রিয় উঠেছে। গান দুটি প্রচারিত হচ্ছে বিনোদিনী রায় ইরা নামে ইউটিউিব চ্যানেলে।

ইরা জানান, গানের কথাগুলো খুব সুন্দর। শ্রোতারা আমাকে ফোনে অভিনন্দন জানাচ্ছেন।

‘মন বোঝে না’ গানের সহশিল্পী রাজু মন্ডল, সঙ্গীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ। গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুর করেছেন এস কে সানু। আর ‘নজর পড়েছে’ গানটির মিউজিক করেছেন সালমান শেখ, কথা ও সুর আবেগী জাকির।

ইরা গানের পাশাপাশি অভিনয় করেন এবং একজন সফল উদ্যেক্তা। তার উদ্যোগের নাম জেইন মিরর।

ভালোবাসা দিবস প্রসঙ্গে ইরা জানান, আমার কাছে প্রতিদিন ভালোবাসা দিবস। ভালোবাসা তখন সুন্দর হয় যখন দুটি মনে ভালোবাসার জন্য পাগলামি থাকবে।

Side banner
Link copied!