ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
তদন্ত কমিটি

কবিরহাটে সমাজকর্মীর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, নোয়াখালী | অক্টোবর ৯, ২০২৬, ০৭:২৬ পিএম কবিরহাটে সমাজকর্মীর সঙ্গে নারীর  আপত্তিকর ভিডিও ভাইরাল

নোয়াখালীর কবিরহাটে সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা সমাজসেবা কার্যালয়। অভিযোগের কেন্দ্রে থাকা মফিজুর রহমান কবিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে নরোত্তমপুর, চাপরাশিরহাট, বাটইয়া ইউনিয়ন ও কবিরহাট পৌরসভা এলাকায় সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে তার কাছে জানতে চাইলে তিনি ভিডিওতে থাকা ব্যক্তি নিজেই বলে স্বীকার করেন। তবে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এদিকে, ফ্যামিলি কার্ড ও ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কথাও জানা গেছে। অভিযোগগুলো সামনে আসার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কবিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, বিষয়টি তদন্তে সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেমকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালের সমাজ/কে.পি

Link copied!