দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরকান্দা বাজারের পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিলটি নগরকান্দা বাজার পেট্রোল পাম্প এর সামনে থেকে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ঢাকার উদ্দেশে রওনা হন।
আওয়ামী লীগের দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদ জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যা
কালের সমাজ/কে.পি

