ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রায়গঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিএসও প্রতিনিধিদের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | অক্টোবর ৫, ২০২৬, ০৭:৩৭ পিএম রায়গঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিএসও প্রতিনিধিদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দেওয়া এবং সুশাসন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

​সোমবার (৫ অক্টোবর) উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে (নিমগাছী, রায়গঞ্জ) "নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ" (ECSAP) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। ‍‍`বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট‍‍` (ব্রেড)-এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান ও ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় সভাটি পরিচালিত হয়। 

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সিভিল জজ) ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য-সচিব কাফি আল আজাদ। ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাখাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল জব্বার মিঞা।

 সভায় বক্তারা বলেন, সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি আইনি সহায়তা পৌঁছে দিতে নাগরিক সমাজের সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং আইনি সচেতনতা বাড়াতে জেলা লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় সিএসও প্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুজর গিফারী, ব্রেড-এর অ্যাকাউন্টস অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প অফিসার সোলাইমান শেখ, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কালেল সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!