১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার এস. এম. আবু জাফর এবং ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব আবদুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা ব্যাংকের শাখার কাউন্টার (OTC) এবং ইসলামী ওয়ালেটের মাধ্যমে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ফি জমা দিতে পারবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ফি জমার তথ্য রিয়েল-টাইমে পাবে, ফলে হিসাবের সমন্বয় (Reconciliation) আরও সহজ, দ্রুত ও নির্ভুল এই উদ্যোগের উল্লেখযোগ্য সুবিধাসমূহ:
✅ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহজ ও সুবিধাজনক ফি পরিশোধ ব্যবস্থা
✅ফি জমার তথ্য রিয়েল-টাইমে প্রাপ্তি
✅ দ্রুত ও কার্যকর হিসাব সমন্বয়
✅ প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সংগ্রহ ব্যবস্থাপনা
✅ ব্যাংকের প্রাতিষ্ঠানিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবার সম্প্রসারণ এবং স্বল্পব্যয়ী আমানত সংগ্রহের সুযোগ বৃদ্ধি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, ট্রেজারি ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবদুল মোবিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বিশ্বাস করে, এ অংশীদারিত্ব শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার প্রসার, উন্নত গ্রাহকসেবা এবং কার্যকর আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি — প্রযুক্তিনির্ভর আর্থিক সেবায় আপনার বিশ্বস্ত অংশীদার।
কালের সমাজ/কে.পি

