সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জন্য গেজেট প্রকাশ এবং ব্যাংকিং সেক্টরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনা কে স্বাগত জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাবেশ ও র্যা্লি অনুষ্ঠিত য়েছে।বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ এবংবাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতেবাংলাদেশ জাতীয়তা বাদী দলের চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং সমিতির আহ্বায়ক ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন,বাংলাদেশ কৃষি ব্যাংকএমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর সভা পতি ফয়েজ উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম ও বাংলাদেশ কৃষি ব্যাংক ওমেন্সফোরামের নেতৃবৃন্দসহ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

