ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | অক্টোবর ২১, ২০২৬, ০৫:৩২ পিএম ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য

‎ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা রিকল থাকায় আসামি ছেড়ে আসার সময় কদ্দুসের পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।

‎‎পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

‎ভালুকা মডেল থানার (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!