পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দীনকে সভাপতি এবং জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘোষিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার ও দৈনিক ইনকিলাবের নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল হক সহ-সভাপতি, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ সাংগঠনিক সম্পাদক, জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ আল রাজী কোষাধ্যক্ষ এবং চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিউজ বায়ান্নের জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কালবেলার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দেবাশীষ মণ্ডল, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার মো. নাজমুল হোসেন।
মোট ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সংগঠনের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একই সঙ্গে জেলার সাংবাদিক সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কালের সমাজ/এসআর

