শিগগিরই সারাদেশে চাঁদাবাজদের তালিকা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ করে ঢাকা সিটিতে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সে হিসেবে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করবো। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে- তাদেরও একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে।
এই তালিকা নির্মোহভাবে করা হবে। এই অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে। এই দুইটি বিষয় আমাদের অগ্রাধিকারে আছে।
এর আগে, সকাল ১১টার দিকে ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কালের সমাজ/এসআর

