ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল

ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি; এমন কোনো প্রমাণ নেই

কালের সমাজ ডেস্ক | মার্চ ৪, ২০২৬, ০১:১৫ পিএম ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি; এমন কোনো প্রমাণ নেই

ইরানে হামলার পক্ষে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল। ইরান যুদ্ধের নিয়ে হাউস ব্রিফিংয়ের পর তিনি সাংদিকদের একথা বলেন। 

তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি তৈরি করছে, এমন কোনো প্রমাণ তাদের দেওয়া হয়নি।

ইরান যুদ্ধ নিয়ে স্পষ্ট কৌশলের অভাব নিয়ে সমালোচনা করেন তিনি। বলেন, এই যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সে বিষয়েও কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘কেবল প্রেসিডেন্ট নিজে নন, যুদ্ধ শুরুর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।’ যুদ্ধে আরো হতাহতের বিষয়েও সতর্ক করে দিয়েছেন জয়পাল।

জয়পাল বলেন, ইরান হামলার ন্যায্যতার অভাব রয়েছে। এ বিষয়ে কংগ্রেসে ভোট নেয়ার দাবি করেছেন তিনি। বলেন, কংগ্রেসকে যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সহিংসতায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

কালের সমাজ/এসআর

ভিনদেশ বিভাগের আরো খবর

Link copied!