ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

জামায়াত সরকারে গেলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে-খন্দকার আব্দুর রাকিব

জেলা প্রতিনিধি, নওগাঁ | জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:০৫ পিএম জামায়াত সরকারে গেলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে-খন্দকার আব্দুর রাকিব

নওগাঁর মান্দায় ৮নং কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির হাফেজ সাইফুদ্দীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো আব্দুর রাজ্জাক

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের গেলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে। তিনি আরো বলেন কোনো চাঁদাবাজ,দখলবাজদের আমরা ক্ষমতায় যেতে দিবো না ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মো: আমিনুল ইসলাম খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ৯নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল , হাফেজ আইনাল হক, আমিনুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!