ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২
নীলফামারী-৪

এমপি প্রার্থীকে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিকরুল হক, নীলফামারী | ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১৩ পিএম এমপি প্রার্থীকে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারী-৪ আসনের লাঙ্গল মার্কার প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিককে প্রাণনাশের চেষ্টার ঘটনায় সোমবার সৈয়দপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি হোটেলে দুপুর ২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই প্রার্থী বলেন, রোববার রাতে কিশোরীগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণা শেষে রণচন্ডি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সোলেমানের বাড়ির সামনে অবস্থানের সময় বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর অনুসারী ও বিএনপির ৪০/৫০ জন নেতাকর্মী আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আমার গাড়ী বহরে হামলা করে। এসময় হামলাকারীদের হাতে বাঁশের লাঠিসহ দেশীয় ধারালো অস্ত্র ছিলো। এ ঘটনায় ওই এলাকার বিএনপি নেতা মোঃ জুয়েল (৪০), মোঃ বাদশাহ খান (৪২), নাজমুল হক (৩৫), মারফুল হক (৫০), মোঃ আশরাফুল (৩৫), মোঃ বাবুল (৪৫), আব্দুস সালাম (৩০) নেতৃত্ব দেন। উল্লেখিত ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে কিশোরীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

ওই সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলা হয়, হামলাকারীরা আমাকে বহনকারী নিশান এক্সট্রেইল জীপে (যার রেজি. নং- ঢাকা মেট্রো-ঘ-১৫-০৭৮৮) লোহার রড দিয়ে হামলা করে ভাংচুর চালায়। এ সময় তাদের এলোপাথারি মারপিটে জাপার ৭/৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

অভিযোগে আরো বলা হয়, ওই সময়ে বিএনপি প্রার্থী গফুর সরকারের সঙ্গে ৩০/৪০টি মোটরসাইকেল ও তিনটি গাড়ীবহর ছিল।

হামলার বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমানের সঙ্গে। তিনি বলেন, এমন ঘটনা আমরাও শুনেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

কালের সমাজ/এসআর

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!