ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৪৫ পিএম ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি অসাধু সদস্যদের সহায়তায় পালিয়ে গেছে বলে জানিয়েছেন র‌্যাব ১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় র‌্যাব- ১৪ ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 

অধিনায়ক নয়মুল হাসান বলেন, তারাকান্দা থানায় এক হত্যা মামলার আসামি ছিলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা একই উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে। গত ২৩ জানুয়ারি তাদের গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তারা কারাগারে ছিলেন। ২৭ জানুয়ারি কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় তারা পালিয়ে যায়।
 

তিনি আরও বলেন, বিষয়টি র‌্যাবের নজরে আসলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদরকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!