কী হওয়ার কথা ছিল আর কী হল! ভারতীয় সুরকার পলাশ মুচ্ছলের তীরে এসে তরী ডুবল। ভারতীয় ক্রিকেটতারকা স্মৃতি মানদানা সঙ্গে বিয়ে বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। কেন বিয়ে ভেঙেছে সেই নিয়ে মুখ খোলেননি স্মৃতি মান্দানা। শুধু স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে বাতিল হয়েছে। নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পলাশ মুচ্ছলও। এই ঘটনার পর মাস পার করতেই সুরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন স্মৃতির বন্ধু।
সম্প্রতি ক্রিকেটতারকার বন্ধু মরাঠি অভিনেতা বিদ্যান মানে দাবি করেছেন, বিয়ের দিনে ভারতীয় নারী ক্রিকেটদলের মেয়েরা নাকি পলাশকে মারধর করেন। কারণ ওই দিন অন্য কারও শয্যাসঙ্গী অবস্থায় ধরা পড়েন পলাশ। এবার এই ঘটনায় পাল্টা পদক্ষেপ করলেন সুরকার।
বিদ্যান মানে বৃহস্পতিবার পলাশের নামে ৪০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আনেন। বলেন, পলাশ বিয়ের দিন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। তখন স্মৃতির ক্রিকেটার বন্ধুরা মিলে তাকে মারধর করেন। আমি নিজের চোখে সবটা দেখেছি। আমি ভেবেছিলাম, ও বিয়ে করে সাঙ্গলীতে থাকবে। ওকে বিশ্বাস করেই ভুল করেছি।

এদিকে বিদ্যান মানে অভিযোগ একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন পলাশ। তিনি স্মৃতির বন্ধুর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার আইনজীবী শ্রেয়াংশ মিঠারে সাঙ্গলীর বিদ্যান মানেকে তার মিথ্যা, আপত্তিকর এবং অত্যন্ত মানহানিকর অভিযোগের জন্য ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন।
পলাশ আরো দাবি করেছেন, মানে ইচ্ছাকৃতভাবে তার খ্যাতি এবং চরিত্রহনন করার উদ্দেশ্যে এই অভিযোগ করেছেন। পলাশ স্পষ্ট জানান, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
স্মৃতির যে সব বন্ধু পলাশকে সমাজমাধ্যমে অনুসরণ করতেন, তারা সকলেই পলাশকে নিজেদের প্রোফাইল থেকে সরিয়ে দিয়েছেন।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :