গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা পরিপš’ী, লুটপাট ও পাচারমুখী এবং উৎপাদন ও উৎপাদক বিরোধী বাজেট সংশোধনের দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায়ও কর্মসূচি পালন করা হয়। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
গাইবান্ধা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সং¯’ার সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, জেলা শাখার সভাপতি শাহীনুর বেগম, সাধারণ সম্পাদক মিজান সরকার, সাংগঠনিক সম্পাদক রেহেনা বেগম, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি বর্মণ প্রমুখ। বৈষম্য হ্রাসের প্রশ্নে বাজেটে স্পষ্ট রূপরেখা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের দীর্ঘমেয়েদী জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তির বিকাশ এবং উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে পুরনো লুটপাট ও অর্থ পাচারের উপযোগী মডেলকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বাজেটে যেটুকু নির্দেশনা রাখা হয়েছে, তা দেশের বর্তমান সংকট ও চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল, দায়সারা এবং অপর্যাপ্ত। এই অমিত সম্ভাবনাময় খাতের জন্য যতটুকু গুরুত্ব সহকারে ও পরিপূর্ণভাবে প্রয়োজনীয় প্রণোদনা, গবেষণা ও রাষ্ট্রীয় বিনিয়োগের সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার ছিল, প্রস্তাবিত বাজেটে তার তীব্র ঘাটতি রয়েছে। অথচ তীব্র জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ ও জলবায়ু ঝুঁকির বাস্তবতায় নবায়নযোগ্য শক্তিই হতে পারে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বক্তারা বলেন, কর্মসং¯’ানই উন্নয়ন। তাই কর্মসং¯’ানের জন্য পুঁজির যোগান সৃষ্টি করতে হবে।
কালের সমাজ/কে.পি

