বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম শুচি। একই অনুষ্ঠানে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। দেশের করপোরেট খাতে উল্লেখযোগ্য অবদান এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় নিশাত তাসনিম শুচি বলেন, ‘দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কার পাওয়া নিঃসন্দেহে আমার জন্য বড় একটি অর্জন। এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের। তাঁদের শ্রম ও নিষ্ঠাতেই প্রতিষ্ঠান একের পর এক সাফল্য অর্জন করছে।’
উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি, মোটরসাইকেল ব্যাটারিসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। নিশাত তাসনিম শুচির নেতৃত্বে সম্প্রতি প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ২০২২ সাল থেকে সি-স্যুট অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে। এবারের আসরে বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। বার্ষিক একশ কোটি টাকার কম রেভিনিউ অর্জনকারী প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে `সিইও অব দ্য ইয়ার` নির্বাচিত হন নিশাত তাসনিম শুচি।
কালের সমাজ/এ.জে

