বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)`র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজনে মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে শুরু হয়। সকালে তিতাস নদীতে মৎসঅবমুক্ত ও বৃক্ষরোপন করেন বার্ণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইনজিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
বিকালে জেলা বিএনপির আয়োজনে স্হানীয় নিয়াজ মুহম্মদ স্কুল মাঠ হতে জেলা বিএনপির সভাপতি ইনজিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলি হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ও বাদ্যবাজনা বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় লোকনাথ মাঠে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল টি বর্ষণমুখর বৃষ্টির মধ্যে দিয়ে যখন শহরের মানুষ তাদেরকে বৃষ্টির মধ্যে হাততালি দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠা বার্ষিকী সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইনজিনিয়ার খালেদ হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সাবেক ভিপি জহিরুল হক খোকন, সহসভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সহসভাপতি এবিএম মমিনুল হক, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ।
কালের সমাজ/কে.পি

