ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

পেরিয়া ইউনিয়ন প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির আহ্বায়ক কমিটি গঠন

জেলা প্রতিনিধি, কুমিল্লা | জুলাই ১৬, ২০২৬, ০৮:৫১ পিএম পেরিয়া ইউনিয়ন প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির আহ্বায়ক কমিটি গঠন

দক্ষিণ কুমিল্লার সামাজিক ও মানবিক সংগঠন পেরিয়া ইউনিয়ন প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের উদ্যোগে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রবাসীদের ঐক্য সুদৃঢ় করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

ঘোষিত কমিটিতে কাতারপ্রবাসী বাঁড়া ফুলগাঁও গ্রামের মাঈন উদ্দিনকে আহ্বায়ক এবং দুবাইপ্রবাসী মাধবপুর গ্রামের হানিফ মিয়াজীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দুবাইপ্রবাসী শাকতুলী গ্রামের শহিদ উল্লাহ, বাহরাইনপ্রবাসী পেরিয়া গ্রামের বশির আহমেদ মজুমদার, বাহরাইনপ্রবাসী কাকৈরতলা গ্রামের দুলাল হোসেন, কুয়েতপ্রবাসী চেহরিয়া গ্রামের আব্দুল কাদির মজুমদার এবং ওমানপ্রবাসী রুদ্রচুমা গ্রামের হারুন উর রশিদ।
এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমানপ্রবাসী চাঁন্দপুর গ্রামের আলমগীর হোসেন, দুবাইপ্রবাসী দৌলতপুর গ্রামের আব্দুল মান্নান, দুবাইপ্রবাসী শ্রীফলিয়া গ্রামের আমির হোসেন ও সৌদিপ্রবাসী গাংরাইয়া গ্রামের রুবেল আহমদ।
 

নবনির্বাচিত আহ্বায়ক মাঈন উদ্দিন বলেন, পেরিয়া ইউনিয়নের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় সংগঠনকে আরও কার্যকর করা হবে। সকল প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী সংগঠন হিসেবে সমিতিকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, আহ্বায়ক কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। প্রবাসীদের অধিকার, কল্যাণ এবং সমাজের উন্নয়নে সংগঠনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

কালের সমাজ/কে.পি
 

Link copied!