ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলের সঞ্চালনায় উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ( এম পি)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আলী আকবর আনিছ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান কবির হিরা, বেগ ফারুক আহাম্মেদ ও আফরোজা আক্তার সোমা। উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ শহীদ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, ভাংনামারী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুণ উর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে দলীয় কমিটি গঠন করতে হবে। কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন। তিনি আরও বলেন, দলের ভেতরে ঘাপটি মেরে শত্রুরা বসে আছে। তাই দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সতর্ক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কালের সমাজ/কে.পি

