নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, তখন ক্রেতাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’। ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে ক্রেতাদের জন্য বিশেষ অফার, সাশ্রয়ী মূল্যের পণ্য এবং মৌসুমি বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন পুরো মাসজুড়ে চলবে। দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার।
বাঙালির খাবারের আয়োজনে ইলিশের রয়েছে বিশেষ কদর। ইলিশের মৌসুমকে কেন্দ্র করে স্বপ্ন আয়োজন করেছে ‘ইলিশ উৎসব’। প্রতিষ্ঠানটির বিশেষ কর্নারে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি নানা ধরনের দেশি ও সামুদ্রিক মাছ পাওয়া যাবে।
‘মাছে-ভাতে বাঙালি’—মাছপ্রেমীদের জন্য স্বপ্নে এক ছাদের নিচে পছন্দের নানা মাছ বেছে নেওয়ার সুযোগ থাকছে।
উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেট যাতে কেনাকাটায় বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনের বাজারকে আরও স্বস্তিদায়ক করতে চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে বিশেষ অফার দেওয়া হবে। এর মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচে কিছুটা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে স্বপ্ন।
প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে সেপ্টেম্বরের আয়োজনটি ক্রেতাদের জন্য সত্যিকারের আনন্দের উপলক্ষ হয়ে উঠবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
বিষয়: স্বপ্ন ইলিশ অফার

