ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:২৮ পিএম ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

 

‎ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজারে এ আনন্দ র‍্যালিটি বের করা হয়।

 

‎র‍্যালিটি সিডষ্টোর বাজারের আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজার থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারে এসে শেষ হয়।

‎এ সময় বিএনপি নেতা শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ঢালী, নাসির উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ ও আমান উল্লাহ তাজুনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

 

কালের সমাজ/কে.

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!