ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:২৭ পিএম ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা একে-অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সকলের স্থান নিশ্চিত করেছে এবং তা প্রতিষ্ঠিত করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

কালের সমাজ/এসআর

Link copied!