কয়রার আংটিহারা কোষ্টগার্ডের সদস্যরা নদীতে পড়ে যাওয়া জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। কোষ্টগার্ডের সুত্রে জানা গেছে গত ১৫ আগস্ট এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর আংটিহারা এলাকায় অবস্থান করে। ঐ দিন দুপুর ১ টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়।
পড়ে যাওয়া ক্রু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা নাজমুল (২১)। এ সময় রুটিন টহল চলাকালীন বিষয়টি কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দলের নজরে আসে। তৎক্ষনিক কোষ্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল হাজির হয়ে তল্লাসি করে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার করা ঐ ক্রুকে নিরাপদে তার জাহাজে পোছায় দেওয়া হয়। কোষ্টগার্ডের ঐ কর্মকর্তা আরও জানান,জরুরী উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কালের সমাজ/কে.পি

