ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ: তথ্যমন্ত্রী

বরিশাল জেলা প্রতিনিধি | আগস্ট ১৬, ২০২৬, ০১:৫৭ পিএম সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ: তথ্যমন্ত্রী

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৬ আগস্ট) বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। এর মাধ্যমে নাগরিকরা ডিজিটাল লাইব্রেরি ও উন্নত তথ্যসেবাসহ নানা সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিক তথ্যপ্রযুক্তিসম্পন্ন ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হবে। এর মাধ্যমে এলাকাবাসী এখান থেকেই দেশের নির্মিত আধুনিক সিনেমা দেখতে পারবেন। পাশাপাশি থাকবে থ্রিডি ও ফোর-ডি স্ক্রিনের সুবিধাও।

আজ দিনব্যাপী বরিশালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!