‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি মো. আব্দুল করিম এমপি। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকসুদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, মৎস্য চাষী সাদেকুল ইসলাম সুমন, মজিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মারজান সরকার। বক্তারা মৎস্য খাতের গুরুত্ব ও অবদান এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেষে জেলার ৫ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।
কালের সমাজ/কে.পি

