ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:৩২ পিএম তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিনি নিহত তিন বন্ধু চয়ন, নয়ন ও সজিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।

জানা যায়, গত ২৯ আগস্ট রাতে ভাঙ্গা উপজেলার গোলচক্কর এলাকায় বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু চয়ন, নয়ন ও সজিব নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!