মান্দায় ১০ দলীয় জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান।
এছাড়াও এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ও মান্দা উপজেলা আহ্বায়ক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসানসহ ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও পুকুর দখলমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে। জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে জোটের নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে পারস্পরিক ঐক্য ও সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

