ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে সর্বশেষ হামলা চালিয়েছে ইরান।
আইআরজিসির দাবি, এসব হামলায় ইসরায়েলে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরায়েল এখন পর্যন্ত প্রাণহানির কোনো তথ্য প্রকাশ করেনি।
দেশটির অ্যাম্বুল্যান্স পরিষেবার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন।এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, একই দিনে কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি।
কালের সমাজ/ওজি

