ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ঈদের পরও ঝড়বৃষ্টির থাকার সম্ভবনা

কালের সমাজ ডেস্ক | মার্চ ২২, ২০২৬, ১২:৫৫ পিএম ঈদের পরও ঝড়বৃষ্টির থাকার সম্ভবনা

ঈদের পর সারা দেশে বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ঈদের ছুটি শেষে ফিরতি পথের যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হতে পারে।

আজ রোববার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন ২৩ মার্চ চট্টগ্রামে বৃষ্টির মাত্রা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

২৪ মার্চ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৬ মার্চ বৃষ্টি আরও বাড়তে পারে।

Link copied!