ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর চলমান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সংগঠনটি জানিয়েছিল, তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তবে পরে সরকারের সঙ্গে আলোচনায় মামলা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় কর্মসূচি আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা।
সিজেপির নেতারা জানান, আন্দোলনের অন্যতম দাবিগুলোর একটি ছিল বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার। সরকারের এ বিষয়ে সম্মতির পর পরিস্থিতি বিবেচনায় আন্দোলন স্থগিত করা হয়েছে।
তবে সংগঠনটি স্পষ্ট করেছে, ভবিষ্যতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে প্রয়োজন অনুযায়ী তারা আবারও কর্মসূচি ঘোষণা করতে পারে।
কালের সমাজ/ওজি

