ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ইরানের প্রেসিডেন্ট

হামলায় ভূখণ্ড ব্যবহার না হলে প্রতিবেশীরা নিরাপদ

কালের সমাজ ডেস্ক | মার্চ ৭, ২০২৬, ০২:০১ পিএম হামলায় ভূখণ্ড ব্যবহার না হলে প্রতিবেশীরা নিরাপদ

ইরানকে লক্ষ্য করে চালানো কোনো হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার না হলে প্রতিবেশী দেশগুলো নিরাপদ থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল অনুমোদন দিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালানো হবে না– যদি না ইরানকে লক্ষ্য করে কোনো আক্রমণ সেসব দেশ থেকে শুরু হয়।

ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যে মাসুদ পেজেশকিয়ান গত কয়েকদিনে পরিচালিত হামলাগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে।

জবাবে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। সেই থেকে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা এখনো অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা

কালের সমাজ/এসআর

Link copied!